মাদকাসক্তি চিকিৎসা ও পরিচর্যা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাদকাসক্তিকে সাধারণত একটি রোগ হিসেবে দেখা হয়, যা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক অক্ষমতার কারণ হয়ে দাঁড়ায়। বারবার চিকিৎসা নিয়েও অনেক রোগী সুস্থ হতে না পারায় রোগী ও তাদের পরিবারের মধ্যে হতাশা কাজ করে, আর সাধারণ মানুষের মনে তৈরি হয় এই ধারণা যে মাদকাসক্তির কার্যকর চিকিৎসা নেই। কিন্তু প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল)-এর 'মাদকাসক্তি চিকিৎসা ও পরিচর্যা' বইটি এই ভুল ধারণা দূর করে দেখায় যে, প্রকৃত আরোগ্য লাভ করতে হলে শুধু মাদক বর্জনই যথেষ্ট নয়, প্রয়োজন পূর্ণ ব্যক্তির আরোগ্য।
বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে বিজ্ঞানভিত্তিক ও প্রমাণভিত্তিক অনেক কার্যকর চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে, যেগুলোর সারসংক্ষেপ এই বইয়ে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। রোগী, অভিভাবক, চিকিৎসক, মনোবিজ্ঞানী, সমাজকর্মী, মেডিকেল শিক্ষার্থীসহ সচেতন যে কেউ এই বই থেকে উপকৃত হতে পারবেন। বইটিতে কাউন্সিলিং ও সাইকোথেরাপির মৌলিক ধারণাগুলোর পাশাপাশি জীবনঘনিষ্ঠ অসংখ্য ব্যবহারিক টিপসও স্থান পেয়েছে।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |