Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা ভাষায় মনোরোগ ও মনোবিজ্ঞান বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা খুবই কম, আর যেগুলো আছে সেগুলো মূলত দুই ভাগে বিভক্ত। এক ধরনের বই জনপ্রিয় বিষয়গুলোকে সহজ করে সাধারণ পাঠকের কাছে উপস্থাপন করে, কিন্তু সমস্যার গভীর বিশ্লেষণে যায় না। অন্যদিকে, আরেক ধরনের বই শিক্ষার্থী বা পণ্ডিত পাঠকদের লক্ষ্য করে রচিত, যেখানে তত্ত্ব ও জটিল মনোবিশ্লেষণই প্রধান হয়ে ওঠে, ফলে সাধারণ পাঠক তা নিজের জীবনে কাজে লাগাতে পারেন না। এই বইটি সেই ফাঁকটুকু পূরণ করার চেষ্টা করেছে, যেখানে সহজ ভাষায় অথচ বাস্তব জীবনে তাৎক্ষণিকভাবে প্রযোজ্য এমন আলোচনা স্থান পেয়েছে।
প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল)-এর 'মানসিক সমস্যা' বইটিতে উঠে এসেছে উদ্বেগ, টেনশন, উৎকণ্ঠা, অস্থিরতা, হতাশা, হীনমন্যতা, বিরক্তি ও ঈর্ষাকাতরতার মতো বহুল পরিচিত মানসিক সমস্যাগুলোর মনোবৈজ্ঞানিক ও বাস্তবসম্মত বিশ্লেষণ। জীবনের কোনো না কোনো পর্যায়ে এসব সমস্যায় আমরা প্রায় সবাই আক্রান্ত হই, কিন্তু সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা বা সমাধানের পথ খুঁজে পাই না। এই গ্রন্থ সেই প্রয়োজনীয় দিকনির্দেশনাই দেবে পাঠককে।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | দ্বিতীয় ইডিশন ২০২১ ১ম সংস্করণ, ২০১৮ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 139 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |