আত্মকথা ইতিকথা
by গোলাম মুরশিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোলাম মুরশিদ নিজের কথা খুব বেশি লেখেননি। শিক্ষা ও সাংবাদিকতার জীবন নিয়ে রম্যরচনার ঢঙে কয়েক বছর আগে দুটো রচনা লিখেছিলেন, যার নাম ‘অশিক্ষার ইতিকথা’ ও ‘অসাংবাদিকতার ইতিকথা’। সেগুলো তখন প্রকাশিত হয়েছিল। লেখা দুটোতে তিনি নিজের যাবতীয় কৃতিত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু তবুও তাঁর শিক্ষাজীবন ও সাংবাদিক জীবনের বহু দিক চমৎকারভাবে ফুটে উঠেছে। জীবনের একেবারে শেষ দিকে তিনি আরও কিছু লেখার কাজে হাত দিয়েছিলেন, যেমন মায়ের কথা, বাবার কথা, প্রবাসে চাকরি ও লেখালেখির কথা। তবে সেগুলো তিনি শেষ করতে পারেননি। বইটিকে মোট নয়টি অংশে ভাগ করা হয়েছে, কিন্তু এই বিভাজন, কিছু অংশের শিরোনাম এবং অংশগুলোর বিন্যাস তিনি করে যেতে পারেননি। বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত করার সময়ে গোলাম মুরশিদ প্রচুর পরিমার্জন করতেন এবং সব ধরনের পুনরুক্তি থেকে বইকে মুক্ত রাখতে চেষ্টা করতেন। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে বহু পুনরুক্তি এড়ানো গেল না। এসব সীমাবদ্ধতা সত্ত্বেও গোলাম মুরশিদের জীবনের বহু অজানা কথা এই বইটি থেকে জানা যাবে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801994 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।