বাংলাদেশের ভাষা-পরিকল্পনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আবদুর রহিম-এর গবেষণাগ্রন্থ 'বাংলাদেশের ভাষা-পরিকল্পনা' বাংলা ভাষার কাঠামো, ধ্বনিমালার আধুনিক বিশ্লেষণ এবং ভাষা-সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভাষাবিজ্ঞানীরা এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করে এসেছেন। শুরুতে বেসরকারি উদ্যোগে ভাষা-পরিকল্পনা নিয়ে বেশ কিছু প্রবন্ধ বাংলা একাডেমি পত্রিকায় প্রকাশিত হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. মুহম্মদ এনামুল হক, ফেরদাউস খান, অধ্যাপক মুহম্মদ আবদুল হাই, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক শিবপ্রসন্ন লাহিড়ীর মতো পণ্ডিতরা ছিলেন এই আলোচনার পথিকৃৎ। পরে সরকারি প্রতিষ্ঠানগুলোও সেমিনার ও আলোচনার মাধ্যমে এগিয়ে আসে।
বাংলা বর্ণমালার সংস্কার ও বানান পদ্ধতি নিয়েই অধিকাংশ আলোচনা সীমাবদ্ধ ছিল। তবে ধীরে ধীরে ভাষা-পরিকল্পনার ব্যাপক পরিসর গবেষকদের নজরে আসে। এই গবেষকদের মধ্যে অন্যতম ড. আবদুর রহিম, যিনি বিষয়টি নিয়ে গভীর গবেষণায় মনোনিবেশ করেন। ভাষাবিজ্ঞান, বাংলা ভাষা ও শিক্ষানীতি নিয়ে যাঁদের আগ্রহ, এই বই তাঁদের জন্য অপরিহার্য।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848798379 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 219 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |