Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিগমুন্ড ফ্রয়েড মানুষের মন ও মনের গতিবিধি কাঠামোবদ্ধ করে মনঃসমীক্ষণ তত্ত্ব উপস্থাপন করেন। সেই তত্ত্বের ভিত্তিতেই তাঁর কন্যা আনা ফ্রয়েড শিশু-মনঃসমীক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠা করেন। অস্ট্রিয়ার ভিয়েনা শহরের একটি শিশুকেন্দ্রে শিক্ষকদের উদ্দেশে আনা ফ্রয়েড এই গ্রন্থে সংকলিত চারটি বক্তৃতা প্রদান করেন। কেন আমরা শৈশবের স্মৃতি স্পষ্টভাবে মনে করতে পারি না, শিশুর শিক্ষা মূলত কোন বয়স থেকে শুরু হওয়া উচিত এবং শিশুর সঙ্গে অভিভাবক বা শিক্ষকের দ্বন্দ্বের উৎস কী—এই ধরনের নানা প্রশ্ন আলোচিত হয়েছে বক্তৃতাগুলোতে। সেই সঙ্গে মনঃসমীক্ষণিক দৃষ্টিকোণ থেকে শিশুর মানসিক বিকাশের বিভিন্ন পর্যায়, শিশুর যত্ন, শৈশবের প্রশিক্ষণ এবং শিশুর শিক্ষা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়াবলি তুলে ধরা হয়েছে। এছাড়া শিক্ষাবিজ্ঞানকে আধুনিক ও ফলপ্রসূ করার ক্ষেত্রে মনঃসমীক্ষণ কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যায় আনা ফ্রয়েডের আলোচনা থেকে।
| অনুবাদক | : | রিফফাত সামাদ |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848800232 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |