মেন উইদাউট উইমেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হারুকি মুরাকামির 'মেন উইদাউট উইমেন' ছোটগল্প সংকলনটি ২০১৭ সালে আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে। জাপানি ভাষা থেকে গল্পগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মুরাকামির প্রায় সব বইয়ের অনুবাদক ফিলিপ গ্যাব্রিয়েল এবং টেড গুসেন। জাপানি এই লেখক মূলত ঔপন্যাসিক, ছোটগল্পের বই তার হাতে গোনা কয়েকটি। বিষণ্নতা, নিঃসঙ্গতা, ফ্যান্টাসি, পরাবাস্তবতা ইত্যাদি তার লেখার মূল উপাদান, আর এই বইয়ের গল্পগুলোও এর ব্যতিক্রম নয়।
সংকলনের সবগুলো গল্পের মধ্যে একটি মিল রয়েছে, সবগুলো গল্পের মূল চরিত্র সঙ্গিনী হারিয়ে ফেলা পুরুষেরা। বুদ্ধিমান পাঠক বইয়ের নাম থেকেই তা আন্দাজ করতে পারবেন। মুরাকামির সিগনেচার স্টাইলে লেখা এই গল্পগুলো তার নিয়মিত পাঠকদের পাশাপাশি ছোটগল্পপ্রেমীদের কাছেও ভালো লাগবে।
| অনুবাদক | : | কৌশিক জামান |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848798577 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 207 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |