বেইলী রোড
by শিবলী আজাদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘বেইলী রোড’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অনীক, মার্কিন কূটনীতিকের ষোল বছরের ছেলে। আশির দশকের শেষ দিকে ঢাকার বেইলী রোডে মার্কিন এম্বেসির অফিসার্স কোয়ার্টারে তার বেড়ে ওঠা। স্থানীয় বাংলা মিডিয়াম স্কুল ও পরে ঢাকা কলেজে পড়ে সে শেখে বাংলা ভাষা ও কৃষ্টি। ভিকারুননিসার ছাত্রী চট্টগ্রামের মেয়ে পৌষির সঙ্গে তার পরিচয় হয় কাকতালীয়ভাবে, প্রথম দর্শনেই জন্মে অনুরাগ।
পিছু নেওয়া, কাঠখড় পোড়ানোর পর অবশেষে পরিচয়, তারপর গভীর বন্ধুত্ব। শুরু হয় রাগ-অনুরাগের অনুরণন, শিশির পড়ার নিঃশব্দে। নিঃসঙ্গ অনীক আবিষ্কার করে পৌষির একাকিত্ব, কৈশোরিক নৈঃসঙ্গ্য আর অনুরাগের ছোঁয়ায় গাঢ় হয় দু’জনের সংবেদন। কিন্তু জীবনদেবতা মুচকি হেসেছিলেন; সম্পর্ক ছিন্ন করতে সংগোপনে চলে শলাপরামর্শ আর সতর্ক পদক্ষেপ, সাথে ছক-বাঁধা কূটনীতির চাল। হার মানেনি অনীক, ভোলেনি প্রথম প্রেম। আশির দশকে ঢাকার যাপিত জীবন, প্রেম ও প্রেমহীনতার কামিং অব এইজের অনুকাব্য এই উপন্যাস লিখেছেন শিবলী আজাদ।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st published |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 216 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |