আইনউদ্দিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহরিয়ার খান শিহাবের ক্রাইম থ্রিলার 'আইনউদ্দিন'। মিডফোর্ড হাসপাতালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়ার খবরে শুরু হয় গল্প। এক পথচারী রাস্তায় তাকে অচেতন অবস্থায় খুঁজে পেয়ে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, পরে তাকে আনা হয় মিডফোর্টে। লুঙ্গি আর ফুল হাতা শার্ট পরা সেই ব্যক্তিকে কে বা কারা লেগুনা থেকে ফেলে যায় হানিফ ফ্লাইওভারের গোড়ায়। এই ঘটনাই জন্ম দিয়েছে আইনউদ্দিন ঢালী নামের মূল চরিত্রকে, আর তার চারপাশে সৃষ্টি হয়েছে আরও কয়েকজন কৌতূহলোদ্দীপক চরিত্রের। লেগুনা রহস্যের সমাধান হবে কি না, নাকি উন্মোচিত হবে নতুন দিগন্ত, তার উত্তর খুঁজতে পাঠককে নিয়ে যায় রোমাঞ্চকর এই থ্রিলারটি। পরিবার, ব্যক্তিগত জীবন, দাম্পত্য অস্থিতিশীলতা, কর্মস্থল, মামলা-মোকদ্দমা আর মর্গের পাশাপাশি এক অভেদ্য দেয়ালের মুখোমুখি হয় আইনউদ্দিন; সেই দেয়াল কি সে ভাঙতে পারবে? সত্য ঘটনার আদলে লেখা এই উপন্যাসে একের পর এক রহস্যের জাল পাতার পাশাপাশি আছে আনন্দ করের মতো সহযোগী চরিত্রের উপস্থিতিও।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |