দ্য মেমোরি পুলিশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাপানের এক দূরবর্তী দ্বীপে নীরবে ঘটে চলেছে অদ্ভুত এক ঘটনা। মানুষের স্মৃতি থেকে মুছে যাচ্ছে জিনিসপত্রের অস্তিত্ব। কখনো ক্যালেন্ডার, কখনো গোলাপ, কখনো পাখি, এভাবে একে একে বিলীন হয়ে যাচ্ছে বস্তুর স্মৃতি। যাদের স্মৃতিতে এই সব জিনিসের অস্তিত্ব এখনো টিকে আছে, তাদের খুঁজে বের করে নিয়ে যায় রহস্যময় এক বাহিনী, ‘দ্য মেমোরি পুলিশ’। এই বাহিনীর হাত থেকে বাঁচতে পারে না কেউ।
একদিন দ্বীপের এক নারী লেখিকা আবিষ্কার করে তার সম্পাদকের মাঝে স্মৃতি ধরে রাখার ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতার খবর পেয়ে গেলে তাকেও নিয়ে যাবে মেমোরি পুলিশ। বন্ধুকে বাঁচাতে, এক প্রবীণ ব্যক্তিকে সঙ্গে নিয়ে লেখিকা নামে এক ভয়ংকর মিশনে। ইয়োকো ওগাওয়ার আন্তর্জাতিক বুকার পুরস্কার মনোনীত এই উপন্যাস পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যায়, যেখানে বাস্তবতা আর পরাবাস্তবতা মিশে গিয়ে সৃষ্টি করেছে এক ভয়াল রহস্য। গল্প কি শেষ রক্ষা করতে পারবে লেখিকা?
| অনুবাদক | : | ইশরাক অর্ণব |
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |