দ্য স্টোরিজ অফ ইবিস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হিরোশি ইয়ামামোতোর 'দ্য স্টোরিজ অফ ইবিস' বিজ্ঞান fiction ধারার এক চমৎকার উপন্যাস, যার পটভূমি সুদূর ভবিষ্যৎ। সেই সময়ে মানবসভ্যতা প্রায় ধ্বংস হয়ে গেছে, মানুষ তাদের অতীতের সব অর্জন ভুলে আদিম যুগের মতো জীবনযাপন করছে। কয়েক শতাব্দী আগে মানুষের তৈরি অ্যান্ড্রয়েড ও রোবটরা আজ পৃথিবীতে নিজেদের সভ্যতা গড়ে তুলেছে। ফলে মানুষেরা তাদের ঘৃণা করে এবং চোখে পড়লেই ধ্বংস করতে চায়। এই পরিস্থিতিতে এক গল্পকথক যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে মানুষের ধ্বংসস্তূপের মধ্যে, আর সবাইকে শুনিয়ে বেড়াচ্ছে তাদের সোনালি অতীতের গল্প। একদিন তার দেখা হয় অপূর্ব সুন্দরী এক অ্যান্ড্রয়েড ইবিসের সঙ্গে। ইবিস তাকে শোনায় অ্যান্ড্রয়েড ও মানুষের সম্পর্ক নিয়ে সাতটি গল্প। আপাতদৃষ্টিতে গল্পগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু শেষে দেখা যায় একটি অদৃশ্য সুতো দিয়ে প্রতিটি গল্প জুড়ে গেছে। ইবিস কেন এই গল্পগুলো শোনাচ্ছে, তার আসল উদ্দেশ্যই বা কী, আর মানবজাতির এই দশা কেন হলো, সেই রহস্যই উন্মোচিত হয় এই উপন্যাসে।
| অনুবাদক | : | বিমুগ্ধ সরকার রক্তিম |
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789748018880 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 358 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |