থ্রি ডে’জ অফ হ্যাপিনেস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুগারু মিয়াকির 'থ্রি ডে'জ অফ হ্যাপিনেস' এক অনন্য প্রশ্ন তুলে ধরে, জীবনের মূল্য আসলে কত? কুসুনোকি ছোটবেলা থেকেই বিশ্বাস করত তার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে। স্কুল আর বাসায় অবহেলিত হয়ে বড় হওয়া এই তরুণ সেই আশাতেই বেঁচে ছিল। কিন্তু বিশ বছর বয়সে পা দিয়ে সে আবিষ্কার করে, সে এক সাধারণ কলেজপড়ুয়া মাত্র, যার নেই কোনো স্বপ্ন, নেই আশা, এমনকি হাতে টাকাও নেই।
হঠাৎ সে জানতে পারে নিজের আয়ু বিক্রি করা সম্ভব। আর তখনই সে বুঝতে পারে তার জীবনের মূল্য কত কম। বাকি জীবন থেকে মাত্র তিন মাস রেখে বাকি সব সময় সে বিক্রি করে দেয়। প্রশ্ন হলো, এভাবে সে কি সুখ খোঁজার শেষ সুযোগটাও ধ্বংস করে ফেলল? নাকি কোনোভাবে সে সুখের সন্ধান পেল?
জীবনের অর্থ, সুখ আর আত্মপরিচয়ের এই দার্শনিক উপন্যাস পাঠককে ভাবায় অনেকক্ষণ। সহজ গদ্যে লেখা এই বইটি যেকোনো বয়সের পাঠকের জন্য উপভোগ্য।
| অনুবাদক | : | বিমুগ্ধ সরকার রক্তিম |
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848018057 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |