Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তোশিকাযু কাওয়াগুচির ‘টেলস ফ্রম দ্য ক্যাফে’ বইটি তাঁর জনপ্রিয় ‘বিফোর দ্য কফি গেটস কোল্ড’ সিরিজের পরবর্তী খণ্ড। টোকিও শহরতলীর সেই ছোট্ট ক্যাফেটিতে শুধু দারুণ কফি পরিবেশন করা হয় না, সেখানে একটি বিশেষ আসনে বসে খদ্দেররা অতীতে ফিরে যেতে পারে। তবে ফিরে যেতে হলে কফি ঠান্ডা হওয়ার আগেই ফিরে আসতে হয়। এই খণ্ডে ক্যাফেতে আসে চারজন নতুন কাস্টমার- ২২ বছর আগে মারা যাওয়া বন্ধুর সাথে দেখা করতে চাওয়া মাঝবয়সী রেস্তোরাঁ ব্যবসায়ী, মায়ের শেষকৃত্যে অনুপস্থিত এক ছেলে, অতীত থেকে প্রণয়িনীর সাথে দেখা করতে আসা এক প্রেমিক এবং স্ত্রীকে কখনো জন্মদিনের উপহার না দেওয়া এক প্রবীণ গোয়েন্দা।
প্রতিটি চরিত্রের হৃদয়গ্রাহী গল্পের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সময়, স্মৃতি এবং সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পগুলো পাঠকের মনে গভীর দাগ কাটবে।
| অনুবাদক | : | সালমান হক |
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 172 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |