ইফ ক্যাটস্ ডিসাপিয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ল্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গেনকি কাওয়ামুরার 'ইফ ক্যাটস্ ডিসাপিয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ল্ড' এক মৃত্যুপথযাত্রী যুবকের অসাধারণ গল্প। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র পোষা বিড়ালকে নিয়ে থাকা এই যুবক জানতে পারে তার হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে। কিন্তু ভাবার সুযোগ দেওয়ার আগেই তার অ্যাপার্টমেন্টে হাজির হয় শয়তান। অদ্ভুত এক চুক্তির প্রস্তাব দেয় সে, প্রতিদিন পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে একটি গুরুত্বপূর্ণ জিনিস, বিনিময়ে বাঁচবে সে আরও একদিন।
এই চুক্তির মাধ্যমেই শুরু হয় এক দার্শনিক খেলা। জীবনের জন্য কোন জিনিসগুলো আসলেই প্রয়োজনীয়, আর কোনগুলো ছাড়া চলা যায়, সেটাই ভাবতে হয় তাকে। শয়তানের শর্ত অনুযায়ী শেষ পর্যন্ত প্রিয় বিড়ালটিকেও কি পৃথিবী থেকে মুছে ফেলতে হবে? ফ্যান্টাসি আর জাদুবাস্তবতার মিশেলে লেখা এই বইটি জীবন, মৃত্যু, ভালোবাসা আর ক্ষতির গভীর অনুভূতি জাগায়। ছোট্ট এই বইটি পাঠককে ভাবায়, হাসায়, আর শেষে চোখে জল আনে।
| অনুবাদক | : | ইশরাক অর্ণব |
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848018842 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |