ডারউইন থেকে ডিএনএ এবং চারশো কোটি বছর
by নারায়ণ সেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নারায়ণ সেন-এর 'ডারউইন থেকে ডিএনএ এবং চারশো কোটি বছর' বিজ্ঞান ও সাহিত্যের মধ্যকার সম্পর্ক নিয়ে এক গভীর পর্যবেক্ষণ। লেখক দেখিয়েছেন, সাহিত্যিক ও বিজ্ঞানী দুটি ভিন্ন ধারার মানুষ। সাহিত্য, ইতিহাস, দর্শনে বিচরণকারীরা একদল, আর বিজ্ঞানের পরিমণ্ডলে মন খুঁজে পান আরেক দল। এই দুই দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব চিরকালের।
এই বিরুদ্ধ ভাবধারার উৎস পশ্চিমা জগতে, যখন দর্শন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে এগোতে শুরু করে প্রাকৃতিক বিজ্ঞান। কোপারনিকাসের সময় থেকে বিজ্ঞান ভীরু পায়ে এগিয়েছিল, কিন্তু ডারউইনের যুগ থেকে বিজ্ঞানীদের লেখা পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। থমাস হাক্সলে ১৮৮০ সালে স্পষ্টভাবে বলেন, কৃষ্টির একটি অবিচ্ছেদ্য অঙ্গ বিজ্ঞান। বিজ্ঞান সম্পর্কে সাহিত্যিকদের অনীহা যে অযৌক্তিক ও অদূরদর্শী, এই গ্রন্থ তা প্রমাণ করে।
| অনুবাদক | : | সুকুমার সেন |
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849919339 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |