হদিস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পুলিৎজার বিজয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ির ইতালিয়ান ভাষায় লেখা প্রথম উপন্যাস ‘হদিস’, যা তিনি নিজেই পরে ইংরেজিতে অনুবাদ করেছেন। ছোট ছোট ৪৬টি অধ্যায়ে মধ্যবয়স্ক এক নারী অধ্যাপিকার নামহীন এক শহরে দৈনন্দিন জীবনযাপনের কাহিনি ফুটে উঠেছে তার নিজস্ব বয়ানে। রাস্তায়, অফিসে, ক্যাফেতে, বইয়ের দোকানে কিংবা নিজের বাড়িতে—সর্বত্রই তিনি আছেন, আবার যেন কোথাও নেই।
নিজের ‘হদিস’ খুঁজে ফিরছেন শহর আর বাড়ির আনাচেকানাচে, তাঁর প্রতিদিনের কাজকর্মের ভেতরে।
হয়তো লেখক নিজের কথাই এই উপন্যাসে বলতে চেয়েছেন, কিংবা হয়তো এ আমাদের সবার গল্প। এই শহরে ‘শুধু দিন যাপনের, প্রাণ ধারণের গ্লানি’ নিয়ে আমরা সবাই যেন নিজের হদিস খুঁজে ফিরি। মায়াময় ভাষায় লেখা উপন্যাসটি পড়লে সেই অনুভূতিই জাগ্রত হবে পাঠকের মনে। বাংলায় অনুবাদ করেছেন তানভীর ইসলাম।
| অনুবাদক | : | তানভীর ইসলাম |
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |