Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

187৳250৳Save 63৳ (25%)
Qty
Wishlist
Share

বিদ্যেবোঝাই বাবুমশাই হিসেব করে পিছে ষোল আনার জীবনখানার কুড়ি আনাই মিছে' এই কাব্যগ্রন্থের রচয়িতা বহু বছর ধরে গদ্য লেখার চেষ্টা করেছেন, তাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ধরেছিলেন পদ্য। যে পদ্য প্রসূত হয়েছে, সে অতি অখাদ্য। না আছে ছন্দ, না আছে মাত্রাজ্ঞানের আগামাথা। পদ্যকার নিজের ফেসবুক পেজে কিছু পদ্য প্রকাশ করেছিলেন, সবগুলোই নির্দয়ভাবে ফ্লপ খেয়েছে। বন্ধু-বান্ধবদের কেউ কেউ দয়াপরবশ হয়ে মাঝে মধ্যে সান্ত্বনামূলক লাইক আর কমেন্ট দিয়েছেন।

নমস্য ছড়াকার ডা. রোমেন রায়হানের প্রতি নতশিরে কৃতজ্ঞতা, তিনি পুরো পাণ্ডুলিপি পাঠ করে প্রয়োজনীয় সম্পাদনা ও পরিমার্জনা করেছেন, বাদ দিয়েছেন বেশ কয়েকটি 'অ'-পদ্য। নওরোজ ইমতিয়াজের 'উপপদ্য' গ্রন্থের সম্পাদনা-কার্য বাংলা ভাষার সেরা একজন পদ্যশিল্পীর হাতে হয়েছে, এটাই এই গ্রন্থের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি। 'জ্ঞানকোষ' প্রকাশনা সংস্থা এই অখাদ্য-জঞ্জাল প্রকাশ করে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসায়িক ঝুঁকিটা নিয়েছে। তারপরও কারও বাড়ির বইয়ের শেলফে অতিরিক্ত জায়গা থাকলে সেটি সাজানোর জন্য বইটি কেনা যেতে পারে।

প্রকাশনী:জ্ঞানকোষ প্রকাশনী
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:95
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all