Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে, এক কম একশত। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। আশিক ইমতিয়াজের 'হে আমার রব' বইটিতে সহজ গল্পের মাধ্যমে আল্লাহর নামগুলো তুলে আনা হয়েছে। প্রতিটি গল্পের পর রয়েছে 'গল্পের শিক্ষা', 'আজকের চ্যালেঞ্জ', 'ছোট্ট ছড়া', আর প্রতি পাঁচটি গল্পের পর 'প্রাকটিস সেশন', যা আল্লাহর নামগুলো হৃদয়ে গেঁথে যেতে সাহায্য করবে।
কিশোরদের কেন্দ্র করে লেখা হলেও শিশু কিংবা প্রাপ্তবয়স্ক সবার জন্যই এই বই উপযুক্ত, কারণ নিজের রবকে চেনার কোনো বয়স নেই। ৯৯ নামের আলোয় পথচলা যে পথ আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে, এই বই সেই পথের সূচনা। গল্প আর ছড়ার মাধ্যমে আল্লাহর নাম শেখার এই আয়োজন পাঠকের হৃদয়ে তাঁর ভালোবাসা জাগিয়ে তুলবে বলে আশা করা যায়।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846740349 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |