পঁসে বা ভাবনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ব্লেইজ পাসকেলের 'পঁসে বা ভাবনা' বইটি পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তকদের একজন পাসকেলের নির্বাচিত রচনার অনুবাদ। গণিত ও পদার্থবিদ্যায় অসাধারণ সব আবিষ্কারের পর মাত্র ২৫ বছর বয়সে তিনি সত্যের সন্ধানে সব ছেড়ে দেন। বিশ্বাসের পক্ষে যুক্তি দিতে গিয়ে বারবার সংশয়ের সম্মুখীন হন তিনি। একদিকে ঈশ্বরের প্রতি আকর্ষণ, অন্যদিকে যুক্তির সীমাবদ্ধতা নিয়ে গভীর উদ্বেগ। মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন, তাঁর এই লেখাগুলো যেন কফিনের সাথে কবর দেওয়া হয়।
এই বইয়ে পাসকেলের সেই লেখার নির্বাচিত অংশের পাশাপাশি আছে বৃহত্তর দার্শনিক অভিযাত্রার আলোচনা। ফরমাল লজিক ও গণিতের মধ্যে খোঁজা হয়েছে দর্শনের অন্তর্নিহিত টানাপোড়েন। দেখানো হয়েছে কীভাবে মূলধারার পশ্চিমা দর্শন মুনাফাকেন্দ্রিক সমাজকে একমাত্র সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর সেই প্রচেষ্টার ভেতরেই নিহিত ছিল তার ব্যর্থতা। অ্যারিস্টটল থেকে স্পিনোজা, মার্ক্স থেকে কুর্ট গোডেল পর্যন্ত সেই অন্বেষণের বিস্তৃতি পাঠককে দার্শনিক চিন্তার গভীরে নিয়ে যাবে।
| অনুবাদক | : | জাভেদ হুসেন |
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।