দ্য সিক্রেট অফ সিক্রেটস - Premium
by ড্যান ব্রাউন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবার্ট ল্যাংডনের নতুন রহস্য ঘনিয়ে এসেছে প্রাগের প্রাচীন শহরে। ড্যান ব্রাউনের 'দ্য সিক্রেট অফ সিক্রেটস - Premium' উপন্যাসে দেখা যায়, নোয়েটিক বিজ্ঞানী ক্যাথারিন সলোমনের এক যুগান্তকারী গবেষণা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। সেই সাথে উধাও ক্যাথারিন নিজেও। ল্যাংডনকে এখন খুঁজে বের করতে হবে সেই পাণ্ডুলিপি, যার পেছনে রয়েছে এক শক্তিশালী সংঘ এবং প্রাচীন কিংবদন্তির এক আততায়ী।
প্রাগ থেকে লন্ডন, লন্ডন থেকে নিউ ইয়র্ক— ঘটনার জাল যত ছড়িয়ে পড়ে, ততই জটিল হয়ে ওঠে রহস্য। বিজ্ঞানের আধুনিক জগৎ আর পুরোনো পৌরাণিক কাহিনির মাঝখানে দাঁড়িয়ে ল্যাংডনকে খুঁজতে হয় এমন এক সত্য, যা মানবজাতির চিন্তাজগতকে বদলে দিতে পারে। শ্বাসরুদ্ধকর সেই দৌড় শেষে পাওয়া যায় এক ভয়ংকর গোপন প্রজেক্টের সন্ধান। ড্যান ব্রাউনের এই উপন্যাসটি রবার্ট ল্যাংডন সিরিজের ষষ্ঠ অ্যাডভেঞ্চার, যা পাঠককে শেষ পর্যন্ত জাগিয়ে রাখবে।
| অনুবাদক | : | আব্দুল্লাহ ইবনে মাহমুদ |
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 784 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |