দ্য সিক্রেট অফ সিক্রেটস

by ড্যান ব্রাউন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

585৳780৳Save 195৳ (25%)
Qty
Wishlist
Share

ড্যান ব্রাউনের 'দ্য সিক্রেট অফ সিক্রেটস' উপন্যাসে সিম্বোলজির অধ্যাপক রবার্ট ল্যাংডন এবার পা রাখেন প্রাগে। বিখ্যাত নোয়েটিক বিজ্ঞানী ক্যাথারিন সলোমনের যুগান্তকারী বক্তৃতা শোনার জন্য আসা ল্যাংডনের সঙ্গে তার মাত্রই প্রেম শুরু হয়েছে। মানুষের মন ও চিন্তাপ্রক্রিয়া নিয়ে শতাব্দী প্রাচীন বিশ্বাস নড়বড়ে করে দেওয়ার মতো এক বিস্ফোরক বই প্রকাশ করতে চলেছেন ক্যাথারিন।

কিন্তু প্রাগে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। নিখোঁজ হয়ে যায় ক্যাথারিন, সঙ্গে হারিয়ে যায় তার পাণ্ডুলিপি। ল্যাংডন নিজেকে আবিষ্কার করে এক ক্ষমতাধর সংঘের শিকার হিসেবে। প্রাগ থেকে লন্ডন, লন্ডন থেকে নিউ ইয়র্ক, ঘটনার জাল ছড়িয়ে পড়ে সবখানে। বিজ্ঞানের আধুনিক জগৎ আর প্রাচীন কিংবদন্তির দুনিয়া চষে বেড়িয়ে ল্যাংডন উন্মোচন করে এক ভয়ংকর সত্য, এক গোপন প্রজেক্টের সন্ধান যা চিরতরে পাল্টে দেবে মানবজাতির ধারণা। রবার্ট ল্যাংডনের ষষ্ঠ অ্যাডভেঞ্চারে ড্যান ব্রাউনের শ্বাসরুদ্ধকর লেখনি পাঠককে এক নিঃশ্বাসে পড়িয়ে নেবে।

অনুবাদক:আব্দুল্লাহ ইবনে মাহমুদ
প্রকাশনী:জ্ঞানকোষ প্রকাশনী
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:720
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all