সরলে গরল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফাহমিদা চৌধূরীর 'সরলে গরল' উপন্যাসের নায়ক রন্টু আসন্ন বিপদ বুঝতে পেরে চলে এসেছে চিলেকোঠার ছাদে। কারণ, ছাদের ওপরে এমনভাবে কোনো মানুষ শুয়ে থাকতে পারে, তা কেউ কল্পনাও করবে না। কিন্তু সে আজ এখানে কেন? কারণ, তার জীবনে কিছুই স্বাভাবিকভাবে ঘটে না। যখন দুই হওয়ার কথা, তখন তা হয়ে যায় পাঁচ। রন্টু ভেবে পায় না, বাকি তিনটা কোথা থেকে আসে। জীবনের যে সরল অঙ্কের ফলাফল শূন্য হওয়ার কথা, কেমন করে যেন তা হয়ে যায় এক।
সারাটা জীবন সে সরল কথা বলে এসেছে, কিন্তু মানুষ সেগুলোকে নিয়ে গেছে জটিল তত্ত্বের স্তরে। তার সাধারণ কথাগুলোর যে এমন অসাধারণ ব্যাখ্যা থাকতে পারে, তা তাদের কাছ থেকে ফিরে না আসা পর্যন্ত সে বুঝতে পারে না। আর যখন সে বুঝতে পারে, তখন আর কিছুই করার থাকে না। কেবল অনুধাবন করতে পারে, তার জীবনের সব সরলই যেন হয়ে উঠেছে গরল। এই কাহিনি পাঠককে ভাবায় জীবনের সরলতা আর জটিলতার দ্বন্দ্ব নিয়ে।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849996309 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 111 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |