Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সানিভা রাকিব সোহা ও মোঃ নাফিজ নূর তাস্বীনের 'জ্যামিতির অন্তরালে' গণিত অলিম্পিয়াডকে কেন্দ্র করে রচিত একটি বিশেষ বই। শুরুতে বইয়ের কিছু উক্তি পাঠকের কাছে অচেনা বা অদ্ভুত লাগতে পারে, কিন্তু পাতা উল্টানোর সাথে সাথে সেগুলোর অর্থ স্পষ্ট হতে থাকে। লেখকরা চেয়েছেন পাঠক যেন নিজের চিন্তা থেকে এমন উক্তি তৈরি করার অনুপ্রেরণা পায়, যেন মনে হয় দুই হাজার বছর আগে থাকলে এই কথাগুলো নিজেই বলতে পারত।
জ্যামিতির অনেক নতুন ও চমৎকার বৈশিষ্ট্যের সাথে পরিচয় করিয়ে দেয় এই বই। স্কুল বা কলেজের বাইরে জ্যামিতির ব্যবহার নেই, এমন ভাবনা অনেকের মনে থাকলেও বাস্তবতা ভিন্ন। গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে ছোট পথ খুঁজতে গিয়ে আমরা ত্রিভুজের triangle inequality সূত্রের কথা ভাবি। অর্থাৎ জ্যামিতি আমাদের দৈনন্দিন চিন্তার সাথেই জড়িয়ে আছে।
গণিত অলিম্পিয়াড লেখকদের জীবনদৃষ্টি বদলে দিয়েছে বলেই এই বইয়ের জন্ম। জ্যামিতিকে তারা ভালোবেসেছেন যুক্তি, কল্পনা ও সৃজনশীলতা গঠনের জন্য। সেই ভালোবাসা থেকেই জ্যামিতির সব সুন্দর বৈশিষ্ট্য একত্র করে পাঠকদের জন্য এই আয়োজন।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789842928253 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |