নৈতিকতা ও মূল্যবোধের সহজপাঠ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর 'নৈতিকতা ও মূল্যবোধের সহজপাঠ' সমাজের ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। বইটিতে দেখানো হয়েছে কীভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর ভিত্তি করে গড়ে ওঠা নৈতিক নিয়মগুলো অনুশীলনের অভাবে মানুষের মূল্যবোধ দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। একক পরিবার, বাবা-মায়ের ব্যস্ত জীবন এবং ডিজিটাল মিডিয়ার প্রতি অতিরিক্ত নির্ভরতার ফলে কিশোর-তরুণরা নানা অন্তর্দ্বন্দ্বে ভুগছে।
লেখক মনে করেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র একই সুতায় গাঁথা, তাই একটিতে অবক্ষয় দেখা দিলে অন্যগুলোতেও তার প্রভাব পড়ে। এই বইয়ে নৈতিকতা চর্চার প্রয়োজনীয়তা এবং বর্তমান সমাজে কোন বিষয়গুলো মেনে চলা উচিত, সে সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজকর্মী যেকেউ এই বই থেকে মূল্যবান শিক্ষা নিতে পারবেন।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849948780 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 67 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |