ক্ষুদে গণিতবিদ বিয়োগ অভিযান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আয়মান সাদিক, নূরে আশরাফী জান্নাত ও ভুবন দে-এর শিক্ষামূলক বই 'ক্ষুদে গণিতবিদ বিয়োগ অভিযান' প্রকাশিত হয়েছে বিয়োগ শেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে। বইটি লেখার আগে জাপান, সিঙ্গাপুর এবং ব্রিটিশ কারিকুলামসহ বিভিন্ন দেশের বিয়োগ শেখানোর পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়েছে, যাতে আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি বেছে নেওয়া যায়।
বইটিতে বিয়োগ শেখানোর জন্য ব্যবহৃত হয়েছে বেশ কিছু চমৎকার কৌশল। এসব কৌশলের মাধ্যমে বিয়োগের মৌলিক ধারণার সাথে শিক্ষার্থীদের ধাপে ধাপে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ফলে বিয়োগ তাদের কাছে হয়ে উঠবে আনন্দময় একটি বিষয়, সাথে সাথে বাড়বে শেখার আগ্রহ ও দক্ষতা। যেকোনো শিক্ষার্থীর জন্য এটি একটি কার্যকরী সহায়ক বই।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |