বাংলাদেশের সভ্যতা: সহজপাঠ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. এ কে এম শাহনাওয়াজের 'বাংলাদেশের সভ্যতা: সহজপাঠ' দেশের ইতিহাসচর্চায় এক নতুন মাত্রা যোগ করে। দীর্ঘকাল ধরে বাংলাদেশের ইতিহাস বলতে আমরা শুধু শাসকদের রাজনৈতিক ইতিহাসই জানতাম। কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানের মাধ্যমে প্রাচীন ও মধ্যযুগের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও কৃতিত্ব সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটিত হয়েছে, যা এই বইয়ে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
বাংলা, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ নামে পরিচিত হওয়ার পথপরিক্রমা, পাথর যুগ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির ইতিহাস, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় ও লৌকিক স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পের পরিচিতি মিলবে এই গ্রন্থে। প্রচুর ছবি পাঠককে ইতিহাসের ঘটনাপ্রবাহ বুঝতে সাহায্য করবে।
শিশু থেকে সাধারণ পাঠক, যে কেউ ক্লান্তি ছাড়াই পড়তে পারবেন বইটি। দেশের অতীত জানার আগ্রহ তৈরি হবে, জন্ম নেবে মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849948704 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |