শত বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিকদার আবুল বাশারের 'শত বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী' বইটি বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলোর পেছনের গল্প নিয়ে রচিত। বইয়ের শুরুতে উইলিয়াম হার্শেলের গল্প, যার আদি নাম ফ্রেডারিক উইলহেল্ম হার্শেল। জার্মানির হ্যানোভার শহরে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় সঙ্গীতজ্ঞ হলেও অবসর সময়ে গণিত আর জ্যোতির্বিদ্যা চর্চা করতেন তিনি। ফারগুসনের 'অ্যাস্ট্রনমি' বই পড়ে একদিন সৌরমণ্ডলকে চাক্ষুষ দেখার বাসনা জাগে তার মনে।
কিন্তু খালি চোখে তো সৌরমণ্ডল দেখা সম্ভব নয়। দরকার দূরবীন, যার দাম তখন আকাশছোঁয়া। সঙ্গতির অভাবে নিজেই দূরবীন তৈরি করার সিদ্ধান্ত নেন হার্শেল।
বিজ্ঞানের ইতিহাসের এমন অনুপ্রেরণাদায়ক কাহিনিতে ভরা এই বই। বিজ্ঞানী, উদ্ভাবক আর তাদের সংগ্রামের গল্প যারা পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি মূল্যবান সংগ্রহ। বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতেও বইটি অসামান্য ভূমিকা রাখবে।
| প্রকাশনী | : | কাকলী প্রকাশনী |
| সংস্করণ | : | 4th Printed, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |