বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন' গ্রন্থটি চীন ও বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরে, যা শুধু ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুদূর অতীতে ফা হিয়েনের মতো চীনা পর্যটকদের এই অঞ্চল ভ্রমণের প্রমাণ থেকে বোঝা যায়, এই সম্পর্কের শিকড় ইতিহাসের অনেক গভীরে প্রোথিত। সময়ের সাথে সাথে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রাজনৈতিক সফর, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, উচ্চশিক্ষা, পর্যটন ও চিকিৎসা সবক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে।
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনান বিশ্ববিদ্যালয় এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে প্রকাশিত এই বইটিতে ২২ জন লেখক চীন সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন। লেখকেরা চীনের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এবং সেখানকার মানুষের জীবনযাত্রা ও উন্নয়নের গল্প বলেছেন। এই বই পাঠের মাধ্যমে বাংলাদেশের মানুষ আধুনিক চীনকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370349 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |