আমার বাবা কাজী মোতাহার হোসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সন্জীদা খাতুনের 'আমার বাবা কাজী মোতাহার হোসেন' বইটিতে বরেণ্য এই শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজের গুণী পিতার স্মৃতিচারণ করেছেন। কন্যা হিসেবে বাবাকে যেমন তিনি ঘনিষ্ঠ পারিবারিক পরিমণ্ডলে দেখেছেন, তেমনি সাহিত্য-সংস্কৃতির বৃহৎ পরিসরে তাঁর ব্যক্তিত্ব ও অবদানও বিচার করেছেন। লেখিকার সজীব স্মৃতিতে উদ্ভাসিত হয়েছে কাজী মোতাহার হোসেনের বহুমাত্রিক পরিচয়ের অজানা নানা প্রসঙ্গ।
বাদ যায়নি কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে 'মোতিহারে'র সম্পর্কের চিত্তাকর্ষক বিবরণও। 'শিখা গোষ্ঠী' নামে খ্যাত বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা কাজী মোতাহার হোসেনের শিক্ষা, দর্শন ও সংস্কৃতি চিন্তার বৈশিষ্ট্য আবিষ্কারের প্রয়াসও রয়েছে এই বইয়ে। গুণী পিতার প্রতি গুণী সন্তানের শ্রদ্ধার্ঘ্য এবং বাংলাদেশের এক শীর্ষ মনীষীর মূল্যায়ন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370356 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |