১৯৭১: চট্টগ্রাম বিদ্রোহ ও ব্রিগেডিয়ার মজুমদার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল এক সর্বাত্মক জনযুদ্ধ, আর তার প্রস্তুতিপর্বে সশস্ত্র বাহিনীতে বাঙালি সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকার প্রাথমিক ও বৃহত্তর অঙ্কুস্থল ছিল চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের সূচনাপর্বে চট্টগ্রামে বাঙালি সেনাদের বিদ্রোহ সংগঠিত হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠতম বাঙালি অফিসার ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদারের নেতৃত্বে। তাঁর সঙ্গে ছিলেন মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন চৌধুরী খালেকুজ্জামান, ক্যাপ্টেন রফিকুল ইসলামসহ চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সৈনিকেরা।
মুহাম্মদ লুৎফুল হকের এই বইয়ে সেই বিদ্রোহের পটভূমি, পরিকল্পনা, বাস্তবায়ন এবং ব্রিগেডিয়ার মজুমদার ও তাঁর সহযোদ্ধাদের ভূমিকার আদ্যোপান্ত বিবরণ তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা করা পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370233 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |