কপি বেছে নিন
260৳325৳Save 65৳ (20%)
Qty
Wishlist
Share

রবার্ট মাইকেল ব্যালান্টাইনের বিখ্যাত উপন্যাস 'প্রবাল দ্বীপ' তিন কিশোরের বেঁচে থাকার লড়াইয়ের এক রোমাঞ্চকর কাহিনি। রালফ, জ্যাক ও পিটারকিন এক প্রবাল দ্বীপে আশ্রয় নেয় তাদের জাহাজডুবির পর। সেখানে তারা আবিষ্কার করে এক লোকের কঙ্কাল, পাশে পড়ে থাকে একটি কুড়াল। এই অবস্থা দেখে তাদের মনে প্রশ্ন জাগে, তাদেরও কি ওই লোকটার মতো পরিণতি হবে?

রালফের বংশের প্রায় সবাই নাবিক, তাই সমুদ্রযাত্রা তার স্বপ্ন। জাহাজে জ্যাক ও পিটারকিনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরই তাদের জাহাজ প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে তছনছ হয়ে যায়। তিন বন্ধু আশ্রয় নেয় প্রবাল দ্বীপে, আর শুরু হয় বেঁচে থাকার কঠিন সংগ্রাম। মানুষখেকোদের ভয়, খাবারের অভাব, সবকিছুর মধ্য দিয়ে তারা কি টিকে থাকতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে পড়তে হবে রোমহর্ষক এই উপন্যাস।

অনুবাদক:রকিব হাসান
প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849779803
পৃষ্ঠা সংখ্যা:128
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all