সুখবর বাংলাদেশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাহিতুল ইসলামের 'সুখবর বাংলাদেশ' দেশের তথ্যপ্রযুক্তি খাতে সাফল্য অর্জনকারী তরুণদের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে লেখা। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এই খাতে তরুণদের আগ্রহ বেড়েই চলেছে। কেউ ফ্রিল্যান্সিং, কেউবা নতুন নতুন উদ্যোগের মাধ্যমে নিজেদের জীবন সাজাচ্ছেন, সাজাচ্ছেন অন্যদের জীবনও।
একসময় যাঁরা দিনমজুরি বা কুলিগিরির মতো কাজ করতেন, হতাশায় এমনকি আত্মহত্যার কথা ভেবেছিলেন, এমনও অনেকে আছেন এই দলে। কঠিন অধ্যবসায় ও প্রবল জেদ তাদের জীবনযুদ্ধে বিজয়ী করেছে। আজ তাদের কেউ সফল ফ্রিল্যান্সার, কেউ সফল উদ্যোক্তা। অনেকে কর্মীদের কোটি টাকা বেতন দেন। কেউ কেউ নিজেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও জড়িয়েছেন।
তরুণদের জন্য এটি অসম্ভব অনুপ্রেরণাদায়ক একটি বই। হতাশা কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার গল্পে ভরপুর।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370271 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |