আ লিটল বুক অব স্ট্রিং থিওরি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্টিভেন স্কট গাবসারের 'আ লিটল বুক অব স্ট্রিং থিওরি' বইটি পাঠককে নিয়ে যায় পদার্থবিজ্ঞানের সবচেয়ে রহস্যময় একটি তত্ত্বের জগতে। ১৯৬৮ সালে ইতালীয় পদার্থবিদ গ্যাব্রিয়েল ভেনিজিয়ানো শক্তিশালী পারমাণবিক বল নিয়ে একটি ধাঁধার সমাধান পান, কিন্তু এর গভীর অর্থ তখন বুঝতে পারেননি। পরে আরও কয়েকজন বিজ্ঞানীর প্রচেষ্টায় জন্ম নেয় স্ট্রিং থিওরি, যাকে অনেকে 'থিওরি অব এভরিথিং' বলে দাবি করেন। এই তত্ত্ব অনুসারে মহাবিশ্বের মাত্রা দশটি, আর রয়েছে অতিরিক্ত মাত্রা, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ও কৃষ্ণগহ্বরের মতো অদ্ভুত বিষয়।
তবে হতাশার কথা হলো, তত্ত্বটি এখনো পরীক্ষামূলকভাবে প্রমাণিত নয়। আমাদের চেনা জগৎ কেন এমনভাবে গঠিত, সবকিছু কি আরও সরল হতে পারত না, এমন প্রশ্নের উত্তর খোঁজে এই বই। বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় উপস্থাপন করেছেন লেখক। কৌতূহলী সাধারণ পাঠক থেকে শুরু করে বিজ্ঞানের ছাত্র, সবার জন্য এটি একটি উপভোগ্য ও জ্ঞানদায়ক বই।
| অনুবাদক | : | আবুল বাসার (সাংবাদিক) |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849755470 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 170 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |