হাজি মুরাদ
by লিও তলস্তয়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লিও তলস্তয়ের 'হাজি মুরাদ' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আভার জাতির এক মুক্তিযোদ্ধা, যিনি রুশ দখলদারত্বের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তলস্তয়ের দৃষ্টিতে হাজি মুরাদ সৎ ও স্বাধীনচেতা, আর তাঁর প্রতীক কাঁটা গেঁদালি গাছ। জীবনের প্রতি প্রবল স্পৃহা আর মৃত্যুকে হাতের খেলনা মনে করা এই যোদ্ধার সঙ্গে দ্বন্দ্ব বাধে সহযোদ্ধা শামিলের।
শামিল হাজি মুরাদের মা, স্ত্রী ও সন্তানদের আটক করে। প্রতিশোধ নেওয়ার জন্য হাজি মুরাদ শত্রু রুশদের সঙ্গে হাত মেলায়, কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকে না। কারও বশ না মানা এই বিদ্রোহী যোদ্ধার কাহিনি পাঠককে টেনে নিয়ে যায় এক ভিন্ন অধ্যায়ে, যেখানে যুদ্ধের নিষ্ঠুরতা আর মানবিক জটিলতা পাশাপাশি দাঁড়িয়ে আছে।
| অনুবাদক | : | কাজী জাওয়াদ |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250887 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |