Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৃজনশীল গণিত ভালো করার নিয়মকানুন' বইটি সৃজনশীল গণিতে ভালো করতে চাওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড। সৃজনশীল প্রশ্নপদ্ধতি-বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের সমন্বয়ক রবিউল কবীর চৌধুরী দিয়েছেন সৃজনশীল গণিত সম্পর্কে ধারণা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শিক্ষাক্রম বিশেষজ্ঞ ড. মো. আজিজুর রহমান লিখেছেন সৃজনশীল গণিতে ভালো করার দরকারি নিয়মকানুন।
শিক্ষাক্রম বিশেষজ্ঞ মো. শাহজাহান উদাহরণের মাধ্যমে সৃজনশীল গণিতের প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম বুঝিয়ে দিয়েছেন। সৃজনশীল প্রশ্নপদ্ধতির মাস্টার ট্রেইনার রতন কান্তি মণ্ডল দেখিয়েছেন কীভাবে প্রতিটি ধাপে নম্বর পাওয়া যায়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব অধ্যায়ের সৃজনশীল গণিতের রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের নমুনা উত্তর রয়েছে। শিক্ষকদের জন্য রয়েছে গণিত ও উচ্চতর গণিতের বহুনির্বাচনি প্রশ্ন তৈরির ১৪টি নিয়ম, আর শিক্ষার্থীদের জন্য নম্বর বণ্টন ও গণিতের চিহ্নের শুদ্ধরূপসহ অনেক তথ্য।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849176381 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 143 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |