সার্কাস পার্টিতে যুবকটি বত্রিশ পাটি দাঁত বের করে হাসে, থামাথামির নাম নেই। সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য, যা ধীরে ধীরে উন্মোচন করেন কালজয়ী লেখক ভিক্টর হুগো তার ধ্রুপদি উপন্যাস 'দ্য ম্যান হু লাফস'-এ। জানা যায়, এই যুবক ইংল্যান্ডের এক বড়লোক আর্লের সন্তান, ছোটবেলায় এক ডাকাত সর্দার তাকে অপহরণ করে। নিজের আক্রোশ মেটাতে ছেলেটার মুখ চরমভাবে বিকৃত করে দেয়।
বয়স বাড়ে, এখন ফ্রান্সের এক সার্কাস পার্টি দর্শনীর বিনিময়ে তার ওই হাসিমুখ দেখিয়ে বেড়ায়। সেই বিকৃত মুখ দেখলেই মনে হয় সে হাসছে, অবিরাম হাসি। মানুষ দেখে তাজ্জব বনে যায়। উর্সাস নামে এক ভ্রাম্যমাণ চিকিৎসকের সঙ্গে একদিন সে পালায় সার্কাস পার্টি থেকে। সে কি জানতে পারবে তার আসল পরিচয়? ফিরে পাবে পিতার ধনসম্পত্তি? নাকি ফ্রান্সের পথে পথে ঘুরে বেড়াবে? সব প্রশ্নের জবাব আছে এই বইয়ে।
| অনুবাদক | : | শেখ আবদুল হাকিম |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 3rd Printed, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849076483 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।