অনন্য জীবনানন্দ: জীবনান্দ দাশের সাহিত্যিক জীবনী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ক্লিন্টন বি সিলির 'অনন্য জীবনানন্দ: জীবনান্দ দাশের সাহিত্যিক জীবনী' বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের ব্যক্তিজীবন ও সাহিত্যকর্মের এক সমন্বিত চিত্র তুলে ধরে। ১৯৫৪ সালে ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর পর রবীন্দ্র-পরবর্তী বাংলা কবিতার প্রধান পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হন এই কবি। তাঁর কবিতার গভীর প্রভাব বাংলা কবিতার ধারাকে আমূল বদলে দেয় এবং আধুনিক বাঙালি পাঠকের রুচি পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে।
মার্কিন গবেষক সিলি ষাটের দশকে দুই বছর বরিশালে অবস্থান করেছিলেন, কিন্তু তখনও জীবনানন্দের কবিতার সঙ্গে তাঁর পরিচয় ঘটেনি। নিজের দেশে ফিরে যাওয়ার পর এই কবির সঙ্গে তাঁর পরিচয় হয় এবং গভীর গবেষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয় 'আ পোয়েট অ্যাপার্ট'। এই বইয়ের মধ্য দিয়ে বিশ শতকের প্রথমার্ধের সমাজ-রাজনীতির প্রেক্ষাপটে ফুটে ওঠে এক তীব্র অনুভূতিশীল কবির রক্তাক্ত জীবনছবি। জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পেতে চাওয়া পাঠকদের জন্য এই বই অপরিহার্য।
| অনুবাদক | : | ফারুক মঈনউদ্দীন |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 6th Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 978984876576X |
| পৃষ্ঠা সংখ্যা | : | 356 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |