শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইতিহাসের অনেক তথ্যের উৎস হলো প্রত্নলিপি। পুরোনো কালের নানা তথ্য ও ঘটনা উৎকীর্ণ রয়েছে সে যুগের শিলালিপিগুলোতে। ভবিষ্যতের মানুষের কথা ভেবেই সমকালীন ঘটনার বিবরণ, তথ্য ও বাণী-বিবৃতি লিখে রাখা হতো কঠিন পাথরের গায়ে। সে যুগের মানুষের জীবনযাত্রা, চিন্তাচেতনা, ধর্ম ও সংস্কৃতির পরিচয় লাভের পক্ষে এগুলোর উপকরণগত মূল্য অপরিসীম।
আরবি-ফারসি ভাষার ব্যবহার দুনিয়ায় প্রথম যে অঞ্চলগুলোর মধ্যে দেখা যায়, বাংলাদেশ তার অন্যতম। মুহম্মদ ইউসুফ সিদ্দিকের 'শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা' বইটিতে বাংলা অঞ্চলে প্রাপ্ত আরবি ও ফারসি শিলালিপির পাঠোদ্ধার ও পরিচয় তুলে ধরার পাশাপাশি সেগুলোর ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে। এই অঞ্চলের মধ্যযুগের শিলালিপি নিয়ে এত বড় মাপের কাজ এর আগে হয়নি বলে দাবি করা যায়। আগ্রহী পাঠক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী সকলের জন্য এটি একটি মূল্যবান আকরগ্রন্থ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370387 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |