Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে মালো পরিবারে জন্মেছিলেন অদ্বৈত মল্লবর্মণ, যাঁকে ভদ্রলোকেরা 'গাবরপাড়া' বলে তাচ্ছিল্য করত। শৈশবে মা-বাবা হারিয়ে তিনি পড়েন অকূল পাথারে। প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আইএতে ভর্তি হলেও আর্থিক সংকটে পড়ালেখা বন্ধ হয়ে যায়। ভাগ্যান্বেষণে কলকাতায় গিয়ে ত্রিপুরা পত্রিকায় সাংবাদিকতায় হাতেখড়ি, এরপর নবশক্তি, মোহাম্মদী, কৃষক ও সাপ্তাহিক দেশ পত্রিকায় কাজ করেন। যক্ষ্মা ধরা পড়লে কাঁচড়াপাড়া হাসপাতাল থেকে পালিয়ে যান লেখার কাজ আর মালো সম্প্রদায়ের মানুষের টানে।
অকৃতদার এই মানুষটির ৩৭ বছরের জীবন সংগ্রামে ভরা। গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে অসামান্য প্রতিভা থাকলেও রহস্যময় কারণে জীবদ্দশায় 'ভারতের চিঠি' ও পার্ল বাকের লেখা ছাড়া আর কোনো গ্রন্থ প্রকাশ করেননি। মাসউদ আহমাদের 'তিতাসের বুনো হাঁস' উপন্যাসে ধরা পড়েছে সেই নিম্নবর্গের মানুষের প্রতিনিধি হয়ে বাংলা সাহিত্যের পাদপ্রদীপের আলোয় কীভাবে তিনি স্বতন্ত্র হয়ে উঠলেন, সেই মন কেমন করা গল্প।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849981459 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।