Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

400৳500৳Save 100৳ (20%)
Qty
Wishlist
Share

বিশ্বজিৎ চৌধুরীর 'কবরী' উপন্যাসটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক কিংবদন্তি নায়িকার জীবনকাহিনি। মাত্র তেরো বছর বয়সে সিনেমাজগতে পা রাখা মিনা প্রথম ছবিতেই সাফল্য পান। তৎকালীন পাকিস্তানি উর্দু ছবির ভিড়ে এই কিশোরীই বাঙালি দর্শকের প্রিয় কবরী হয়ে ওঠেন। এরপর একদিকে সাফল্যের উত্থান, অন্যদিকে যন্ত্রণায় ভরা ব্যক্তিগত জীবন। জহির রায়হানের মতো খ্যাতিমান পরিচালকের সঙ্গে প্রেম ও বিয়ের নাটকীয়তা, নায়ক রাজ্জাকের সঙ্গে সম্পর্ক, সব মিলিয়ে তাঁর জীবন যেন এক সিনেমার চিত্রনাট্য।

রাজনীতিতে নেমে শামীম ওসমানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন কবরী, কিন্তু সেই দ্বন্দ্বের মূল্য দিতে হয়েছে স্বামীর সঙ্গে বিচ্ছেদের মাধ্যমে। দেশের সিনেমাজগতের অজানা অনেক অধ্যায় আর তারকাদের আলো-অন্ধকারে ভরা জীবন উঠে এসেছে এই উপন্যাসে। ফিল্ম নায়িকার জীবন নিয়ে লেখা বাংলাদেশের প্রথম উপন্যাস হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করে।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849981473
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all