Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল ঘটনা, যার আন্তর্জাতিক তাৎপর্যও কম নয়। আলতাফ পারভেজের 'লাল জুলাই' গ্রন্থে সেই অভ্যুত্থানের প্রাথমিক ঘটনাক্রম ও তথ্য-উপাত্তের নির্মোহ বিবরণ সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। পটভূমি থেকে শুরু করে সাংস্কৃতিক পরিণতি পর্যন্ত অন্তত দশটি ভাগে সাজানো হয়েছে ঘটনাবলির নথি।
বইটিতে স্থান পেয়েছে অভ্যুত্থানের রাজনৈতিক অর্থনীতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সংগঠকদের '৩৬ জুলাই'-এর আগের কর্মকাণ্ডসহ নানা দিক। বিভিন্ন জাতীয় দৈনিক ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের ভিত্তিতে গ্রন্থটি রচিত।
ঘটনার স্মৃতি ধরে রাখা এবং বহুমাত্রিক দিক সামনে রেখে ভবিষ্যতে ইতিহাস লেখার কাজ এগিয়ে নিতে এই বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভ্যুত্থান-পরবর্তী টানাপোড়েনের মধ্যেও নিরপেক্ষ দলিল হিসেবে এটি কালজয়ী হয়ে থাকবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370080 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |