এক্সোপ্ল্যানেট: বহিঃসৌরগ্রহের খোঁজে
এলিজাবেথ টাস্কারের দ্য প্ল্যানেট ফ্যাক্টরি অবলম্বনে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইশতিয়াক হোসেন চৌধুরীর 'এক্সোপ্ল্যানেট: বহিঃসৌরগ্রহের খোঁজে' রাতের আকাশের নক্ষত্রদের ঘিরে থাকা রহস্যের কথা বলে। প্রতিটি নক্ষত্র কি নিঃসঙ্গ? নাকি আমাদের সূর্যের মতো তাদেরও আছে গ্রহ নিয়ে সংসার? থাকলেই-বা সেগুলোর বৈশিষ্ট্য কী? একসময় এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু নব্বই দশকে জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে প্রথম গ্রহটি খুঁজে পান, যাকে চেনা গ্রহগুলোর সঙ্গে মেলানো যায়নি বলে অনেকেই ডাকতে শুরু করেন 'দ্য ইম্পসিবল প্ল্যানেট' নামে।
পরে পাঁচ হাজারের বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হলেও এদের অনেক রহস্য এখনো অধরাই। জ্যোতিঃপদার্থবিদ এলিজাবেথ টাস্কারের 'দ্য প্ল্যানেট ফ্যাক্টরি' বই অবলম্বনে লেখা এই গ্রন্থটি গ্রহবিজ্ঞানের সেই নানান রহস্যই তুলে ধরেছে। অনুসন্ধিৎসু পাঠককে রহস্যময় এক ভ্রমণে নিয়ে যাবে এই বই।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849793298 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |