১৯৭১ কলকাতা কোন্দল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭১ সালে যুদ্ধ না বাধলে শেখ মুজিবুর রহমানই হতেন পাকিস্তানের সরকারপ্রধান। তার অনুপস্থিতিতে তার দল হয়ে পড়ে এলোমেলো, কারণ তিনি কোনো দিকনির্দেশনা দিয়ে যাননি। মহিউদ্দিন আহমদের '১৯৭১ কলকাতা কোন্দল' বইয়ে উঠে এসেছে সেই সময়ের প্রবাসী সরকারের নানা ইস্যুতে কোন্দলের চিত্র। ভারত সরকারের পরিকল্পনায় সমর্পিত হয়ে অপেক্ষা করা, নাকি অন্য মাধ্যম ব্যবহার করে আশু নিষ্পত্তির চেষ্টা, এই নিয়ে বিরোধ ছিল। কেউ কেউ পাকিস্তানের সঙ্গে ফয়সালার জন্য ঝুঁকেছেন যুক্তরাষ্ট্রের দিকেও।
এই কোন্দলের কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ। বাংলাদেশ তখন দুই পরাশক্তির ছায়াযুদ্ধের ক্ষেত্র হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে, আর যুক্তরাষ্ট্র পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। মুক্তিযুদ্ধ বুঝতে হলে এই দ্বন্দ্ব বোঝা জরুরি, আর সেই জন্যই এই বই গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845370141 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |