শান্তিনিকেতনের দিনগুলি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী সনজীদা খাতুনের স্মৃতিকথা নিয়ে এই বই। শান্তিনিকেতন তাঁর কাছে ছিল শুধু পাঠগ্রহণের স্থানই নয়, ভবিষ্যৎ সাংস্কৃতিক জীবনের সূতিকাগারও। শিক্ষাক্রম, শিক্ষকমণ্ডলী, বন্ধুবান্ধব আর আশপাশের পরিবেশ, সবকিছুই তিনি ফুটিয়ে তুলেছেন স্মৃতির অক্ষরে। তবে তাঁর স্মৃতিচারণ একমুখী নয়, শান্তিনিকেতনের নানান কাঁটাও তিনি তুলে ধরেছেন নিঃসংকোচে।
ফলে বইটি নিছক ব্যক্তিগত স্মৃতিকথা নয়, বাঙালির সাংস্কৃতিক অতীতের এক বিশিষ্ট অধ্যায়। স্নিগ্ধ আবহ আর নিখুঁত ভাষায় লেখা এই আত্মকথন পাঠককে নিয়ে যায় শান্তিনিকেতনের সেই দিনগুলোতে। যাঁরা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকে ভেতর থেকে জানতে চান, তাঁদের জন্য এটি একটি মূল্যবান আকরগ্রন্থ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2nd Edition, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250771 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |