উইকিলিকসে বাংলাদেশ
গোপনীয় নথিপত্র ফাঁস করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা ওয়েবসাইট উইকিলিকস। মার্কিন পররাষ্ট্র বিভাগের আড়াই লাখ গোপনীয় তারবার্তা ফাঁস করেছে এই গোপনীয়তাবিরোধী প্রতিষ্ঠান। বিশ্বের ২৭৪টি দূতাবাস ও কূটনৈতিক মিশন থেকে পাঠানো এসব তারবার্তার মধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছিল প্রায় ২ হাজার। সেখান থেকে বাছাই করা ৭৩টি তারবার্তার হুবহু বাংলা অনুবাদ নিয়ে এই সংকলন 'উইকিলিকসে বাংলাদেশ'।
২০০৭ ও ২০০৮ সালের জরুরি অবস্থাকালে পাঠানো বহু তারবার্তা রয়েছে এই বইয়ে, সাথে আগের ও পরের সময়েরও। এসব তারবার্তা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিসহ জাতীয় জীবনের প্রায় সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের প্রামাণ্য দলিল। দুই বছরের বেশি সময় ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ ও উইকিলিকসের কর্মকাণ্ড অনুসরণ করেছেন মশিউল আলম, যার একটি দীর্ঘ বিশ্লেষণী ভূমিকাও স্থান পেয়েছে এই বইয়ে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849025207 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 343 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।