ফর দ্য লাভ অব ফিজিকস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জ্যোতিঃপদার্থবিদ ওয়াল্টার লুইনের বই 'ফর দ্য লাভ অব ফিজিকস' পদার্থবিজ্ঞানকে ভয়ের বদলে ভালোবাসার বিষয় করে তুলতে চায়। বিজ্ঞানের এই শাখা অনেকের কাছেই জটিল ও দুর্বোধ্য মনে হয়, কিন্তু লুইন দেখিয়েছেন এর সৌন্দর্য ও সরলতা। তিনি একসময় এমআইটিতে মজার ছলে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান শেখাতেন, আর তত্ত্ব বোঝাতে গিয়ে জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করতেন না। রেকিং বলের নিচে মাথা পেতে দেওয়া কিংবা তিন হাজার ভোল্টের বিদ্যুতে নিজেকে সুপারচার্জ করা, এসব কাণ্ডের জন্য তাঁর লেকচার বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।
সেই লেকচারগুলোর অবলম্বনে লেখা এই বই পাঠককে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর জগতে নিয়ে যায়। সামান্য প্রাকৃতিক ঘটনা থেকে বিজ্ঞানের কত গভীর রহস্যের ব্যাখ্যা মেলে, তা চিরে চিরে দেখিয়েছেন তিনি। অধ্যাপক লুইনের ভাষায়, বইটি পড়ার পর আপনার জগৎ এবং দেখার চোখ বদলে যাবে চিরতরে। বিজ্ঞানের শিক্ষার্থী হোক বা সাধারণ পাঠক, সবাইকে মুগ্ধ করবে এই গ্রন্থ।
| অনুবাদক | : | আবুল বাসার (সাংবাদিক) |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 315 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।