বাংলা ও প্রমিত বাংলা সমাচার
by মোহাম্মদ আজম
মোহাম্মদ আজম-এর 'বাংলা ও প্রমিত বাংলা সমাচার' বইটি বাংলা ভাষার প্রমিত রীতির জটিল প্রশ্ন নিয়ে রচিত। ঔপনিবেশিক শাসনামলে প্রতিষ্ঠিত প্রমিত বাংলা মূলত কলকাতার উচ্চারণরীতিকে অনুসরণ করেছে, যেখানে বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্তের উচ্চারণ-স্বভাবকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে ভাষা ব্যবহারকারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ভাষা যে কোনো বিলাসদ্রব্য নয়, বরং সার্বক্ষণিক অস্তিত্ব, তাই কৃত্রিমতার মাত্রা বেশি হলে তা টিকে থাকে না।
ঢাকার প্রমিত-বিরোধীদের যুক্তি জোরালো হলেও ভাষার ব্যবহারিক দিক, যেমন শিক্ষা, অফিস-আদালতের কাজ, রাষ্ট্রীয় প্রয়োজনের কথা তারা বিবেচনায় আনেননি। এই বইটি সেই প্রেক্ষাপটেই প্রমিত বাংলার প্রশ্নটি নতুন করে ভাবার সুযোগ করে দেয়। ভাষা ও ভাষাবিজ্ঞান নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 3rd Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845250351 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।