তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চল্লিশের দশকে ঢাকার ছাত্র সংগঠক ছিলেন তাজউদ্দীন আহমদ। ১৯৫৩ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৬৬ সালে দলের সাধারণ সম্পাদক হন, কিন্তু সবসময়ই ছিলেন শেখ মুজিবুর রহমানের ছায়ায়, নেপথ্যে। ১৯৭১ সালের ২৫ মার্চের পর তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে নয়াদিল্লি যান, ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করে প্রবাসী সরকার গঠন করেন। মহিউদ্দিন আহমদের 'তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন' বইটি এই রাজনৈতিক পথপরিক্রমার গুরুত্বপূর্ণ একটি পর্বের আখ্যান।
বইটির কাহিনি শুরু ১৯৭০ সালে, যখন বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরে, আর শেষ ১৯৭৫ সালে তার জীবনের বিয়োগান্ত পরিণতিতে। দেশ স্বাধীন হওয়ার পর সরকার ও দলের মধ্যে তিনি ধীরে ধীরে ব্রাত্য হয়ে পড়েন, এমনকি মন্ত্রিসভা থেকেও বেরিয়ে যেতে হয় তাকে। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের কেন্দ্রবিন্দু ছিলেন তাজউদ্দীন, তাকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849916161 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |