Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইবনে ইসহাকের 'সিরাতে রাসুলুল্লাহ' মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুর পর লেখা তাঁর প্রথম বিশদ জীবনী। ৭০৪ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া ইবনে ইসহাকের পরিবারেই ছিল ইতিহাস চর্চার ঐতিহ্য। তাঁর দাদা ইয়াসার খালিদ বিন ওয়ালিদের হাতে বন্দি হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, আর তাঁর ছেলেরা অর্থাৎ ইবনে ইসহাকের বাবা ও চাচারা পেশা হিসেবে হাদিস ও ইতিহাসের কাহিনি পরিবেশন করতেন। সেই ধারাবাহিকতায় ইবনে ইসহাকও হয়ে ওঠেন ইতিহাসচর্চায় নিবেদিত এক পণ্ডিত।
মহানবীর (সা.) মৃত্যুর প্রায় এক শতাব্দী পর রচিত এই জীবনীতে তখনো আরবের স্মৃতি ছিল সজীব। ইসলামের ইতিহাস, মহানবীর (সা.) জীবন ও সে সময়ের আরব সমাজ জানার জন্য এই বই আজও গবেষক ও ধর্মপ্রাণ পাঠকদের কাছে প্রধান উৎস। কালের ব্যবধানে বইটি হারিয়ে গিয়েছিল, পরে ইবনে হিশাম এর পাণ্ডুলিপি পরিমার্জনা করেন এবং আল তাবারি উদ্ধার করেন এর লুপ্ত অংশ। ইতিহাসের সজীব তথ্য আর সংগ্রহশীলতার নিষ্ঠা মিলে ইবনে ইসহাকের এই গ্রন্থটি হয়ে উঠেছে ইসলামের ইতিহাসচর্চার এক অমূল্য সম্পদ।
| অনুবাদক | : | শহীদ আখন্দ |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849274308 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 732 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |