Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মিচিও কাকুর 'প্যারালাল ওয়ার্ল্ডস' মহাবিশ্বের সবচেয়ে চমকপ্রদ রহস্যগুলোর একটির পেছনে পাঠককে নিয়ে যায় এক রোমাঞ্চকর অভিযানে। সমান্তরাল মহাবিশ্বের ধারণা থেকেই শুরু করে এই বই আলোচনা করে পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের বিশাল পরিসর। বিগ ব্যাং, ব্ল্যাকহোল, ওয়ার্মহোল, টাইম মেশিন, মাল্টিডাইমেনশনাল স্পেস, আপেক্ষিক তত্ত্ব আর কোয়ান্টাম তত্ত্ব, সবই উঠে এসেছে সহজ ও সাবলীল বিশ্লেষণে।
আমাদের এই মহাবিশ্বের পরিণতি কী হবে? মহাবিশ্ব ধ্বংস হলে আমাদের কী ঘটবে? অন্য কোনো মহাবিশ্বের অস্তিত্ব কি সত্যি সম্ভব? বিজ্ঞান কি সমান্তরাল জগতে যাওয়ার কোনো উপায় বাতলে দিতে পারে, নাকি এগুলো কেবল কল্পবিজ্ঞানের গল্প? অধ্যাপক মিচিও কাকু আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে এসব প্রশ্নেরই জবাব দিয়েছেন। লেখক বইটি লিখেছেন সব ধরনের পাঠকের কথা ভেবেই, তাই জটিল বিষয়গুলোও হয়ে উঠেছে সহজপাঠ্য। বিজ্ঞানের প্রতি আগ্রহী যে কেউ এই বই পড়ে পাবেন নতুন এক জগতের সন্ধান।
| অনুবাদক | : | আবুল বাসার (সাংবাদিক) |
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849557494 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 424 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |