নাগরিকদের জানা ভালো
রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ধর্মজীবনের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতনতার বিস্তারিত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নাগরিক হিসেবে আমাদের যেমন কিছু মৌলিক অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্র, সমাজ ও পরস্পরের প্রতি কিছু কর্তব্যও বর্তমান। এই অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতাই একটি উন্নত সমাজের অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত পরিবার, সমাজ বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা বিক্ষিপ্তভাবে এসব বিষয়ে ধারণা পাই, কিন্তু তা মনে স্থায়ীভাবে গেঁথে থাকে না। সংবিধান ও দণ্ডবিধিতে নাগরিকদের অধিকার ও দায়িত্বের কথা বলা থাকলেও সব নাগরিকের পক্ষে প্রতিনিয়ত এসব গ্রন্থ অধ্য�়ন সম্ভব নয়। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস, ধর্মজীবন সম্পর্কে জানাও একজন দায়িত্বশীল নাগরিকের জন্য কম জরুরি নয়।
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান তাঁর জীবনের শেষ সময়ে এই সব প্রয়োজনীয় বিষয়কে একত্র করে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য একটি গ্রন্থ তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। 'নাগরিকদের জানা ভালো' বইটি তাঁর সেই প্রচেষ্টার ফসল। লেখকের প্রথম মৃত্যুবার্ষিকীতে বইটি প্রকাশিত হওয়ায় এটি তাঁর স্মৃতির প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকল। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আগ্রহী যে কেউ এই বই থেকে উপকৃত হবেন।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849120001 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |